ডেঙ্গুর প্রস্তুতি নেই অধিকাংশ হাসপাতালে
বরিশাল ব্যুরো জানিয়েছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, গত সোমবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চলতি মৌসুমের সর্বাধিক ৪৬ জন রোগী। আর এর মধ্যে হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়লেও এডিস মশা নিধন কার্যক্রমের তেমন কোনো কার্যক্রমই নেই বরিশালে। দেখা যাচ্ছে না ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমও। আর এ নিয়ে শঙ্কিত নগরবাসী। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় একসঙ্গে এতজন রোগী আক্রান্তের বিষয়টি আমাদের জন্য হুমকি।
