12:06:00 am
Saturday, June 06

পোশাক রফতানি: নতুন বাজার নতুন আশা

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিলের জন্য দেশভিত্তিক রফতানির যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, এই সময়ে মোট পোশাক রফতানি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ ৬৭ শতাংশ প্রবৃদ্ধিসহ ৪২ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই মোট পোশাক রফতানির মধ্যে ২১ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক (মোট রফতানির ৪৯.৭৮ শতাংশ) ইইউ বাজারে গেছে। যুক্তরাজ্যের শেয়ার ছিল ১০ দশমিক ৭৭ শতাংশ এবং মোট ৪ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাজ্যে রফতাানি করা হয়েছে। এ ছাড়া ৭ দশমিক ৭৩ বিলিয়ন ডলারের পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি করা হয়েছে, যা মোট রফতানির ১৮ দশমিক ১৪ শতাংশ ছিল; কানাডার শেয়ার ছিল ৩ দশমিক ২৬ শতাংশ এবং মোট ১ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক কানাডায় রফতানি করা হয়েছে।

No detailed content available.