12:05:10 am
Saturday, June 06

সুর পাল্টালেন মেসি

চলতি মাসে মেসির বয়সের সংখ্যা বাড়বে। ২৪ জুন পালন করবেন ৩৬তম জন্মদিন। বয়স বাড়লেও মাঠে উজ্জ্বল মেসি। ধরা যাক, অস্ট্রেলিয়া ম্যাচের কথা। সকারুদের বিপক্ষে ক্যারিয়ারের দ্রুততম গোলের দেখা পেয়েছেন তিনি। চীনের বেইজিংয়ে ওয়ার্কাস স্টেডিয়ামে জাল খুঁজে নেন ম্যাচের ৮০ সেকেন্ডে। ম্যাচজুড়ে দারুণ সব ড্রিবলিংয়ে জানান দেন ফুরিয়ে যাননি তিনি। সামনেও যদি এভাবে মাঠে আনন্দ খুঁজে পান, তা হলে দেখা যেতে পারে আরেকটি বিশ্বকাপে- এমন সারাংশ লেখাই যায় মেসির সবশেষ সাক্ষাৎকারের পর।

No detailed content available.